হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কোমের হাওজা ইলমিয়ার ইসলামি প্রচার কার্যালয়ের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আহমদ ওয়ায়েজি এক শোকবার্তায় আয়াতুল্লাহ আল উজমা ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে শোক প্রকাশ করেন।
শোকবার্তার পূর্ণ বিবরণ নিচে তুলে ধরা হলো:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাসুলুল্লাহ (সা.)-এর পরিবারের জন্য এটি এক মহাবিপর্যয়ের দিন।
ফিকাহ ও ইজতিহাদের শ্রেষ্ঠ শিক্ষকদের অন্যতম, শিয়া জগতের বিশিষ্ট ধর্মীয় মারজায়ে তাকলিদ, হযরত আয়াতুল্লাহ ওজমা ওয়াহিদ খোরাসানির (রহ.) ইন্তেকালে মুমিন, শিক্ষার্থী এবং হাওজা ইলমিয়ার আলেম ও গবেষকদের হৃদয় গভীর শোক ও বেদনায় ভারাক্রান্ত হয়েছে।
তিনি ছিলেন একজন মহান ফকিহ। নিজের দীর্ঘ ও বরকতময় জীবন নিরবচ্ছিন্নভাবে কোরআনের জ্ঞান এবং পবিত্র আহলে বাইত (আ.)-এর শিক্ষা প্রচার, ইসলামী উম্মাহর পথনির্দেশনা ও হেদায়েতের কাজে ব্যয় করেছেন। সৌভাগ্য ও নূরানিয়াতের সঙ্গে তিনি মহান আল্লাহর রহমতের সান্নিধ্যে চলে গেছেন। তিনি সৌভাগ্যের জীবন অতিবাহিত করেছেন এবং সৌভাগ্যের সঙ্গেই ইন্তেকাল করেছেন।
আমি এই অপূরণীয় শোক ও ক্ষতির ঘটনায় আল্লাহর মহান প্রতিনিধি, ইমাম মাহদি (আ.) (আমাদের প্রাণ তাঁর পবিত্র পদতলে উৎসর্গ হোক), মরহুমের জ্ঞানী ও বিদ্বান সন্তানগণ এবং তাঁর সম্মানিত জামাতা হযরত আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহর দরবারে মরহুমের মর্যাদা ও আধ্যাত্মিক স্থান আরও উন্নীত করার জন্য দোয়া করছি।
আহমদ ওয়ায়েজি
প্রধান, ইসলামি প্রচার কার্যালয়
কোমের হাওজা ইলমিয়া।
আপনার কমেন্ট